Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুল্ক টানাপোড়েনের আবহে যুদ্ধবিমানের জন্য যন্ত্রাংশ কিনতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে ভারত

শুল্ক টানাপোড়েনের আবহে যুদ্ধবিমানের জন্য যন্ত্রাংশ কিনতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে ভারত

Online Desk আগস্ট 27, 2025
20250827_123131.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার থেকেই যা কার্যকর হয়েছে। সেই আবহে যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার জন্য ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চলেছে নয়াদিল্লি। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, প্রথম পর্যায়ে আট হাজার ৩০০ কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করবে ভারত।

রিপোর্ট অনুসারে যুদ্ধবিমান তেজসের জন্য সব মিলিয়ে ৬২ হাজার কোটির যন্ত্রাংশ আমদানির ছড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রিসভার এই সংক্রান্ত কমিটি প্রতিরক্ষা মন্ত্রকের প্রস্তাবে সম্মতি দিয়েছে।আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেছিলেন। সেই বৈঠকে যুদ্ধাস্ত্র কেনার বিষয়ে কথা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন চায় ভারত আরও বেশি পরিমাণে যুদ্ধের সামগ্রী কিনুক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

প্রতিরক্ষা মন্ত্রক ১৮০টি তেজস যুদ্ধ বিমান তৈরির জন্য হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালকে বরাত দিয়েছে। ওই বিমান তৈরির জন্য মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের কাছ থেকে এফ-৪০৪ ইঞ্জিন কিনতে চায় ভারত। সূত্রের খবর, হ্যাল চাইছে আগামী ২০২৯-৩০ সালের মধ্যে ৮৩টি তেজস যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে। বাকি থাকা ৯৭টি তেজস তারা সেনাবাহিনীকে দেবে ২০৩৩-৩৪ সালের মধ্যে। প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে মিগ ২১ বিমান। এই বিমানকে বিদায় জানাতে ২০০৩ সাল থেকে ভারত তেজস যুদ্ধবিমান তৈরি করছে।

Post Views: 234

Continue Reading

Previous: বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভয়াবহ ধস; মৃত অন্তত ৩০, নিখোঁজ বহু
Next: সদ্যোজাত কাটা মাথা নিয়ে হাসপাতাল চত্বরে ঘুরছে কুকুর; ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.