Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • রাত পোহালেই শুরু ভালোবাসার সপ্তাহ, দেখে নিন এবছর ভ্যালেন্টাইন উইকের তালিকা

রাত পোহালেই শুরু ভালোবাসার সপ্তাহ, দেখে নিন এবছর ভ্যালেন্টাইন উইকের তালিকা

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
WhatsApp-Image-2026-02-06-at-4.26.28-PM.jpeg

ওঙ্কার ডেস্কঃ ভালোবাসতে গেলে না দরকার লাগে নির্দিষ্ট কোনো সময়, না দরকার লাগে নির্দিষ্ট কোনো বয়স। তবুও ট্রেন্ডের এই যুগে ট্রেন্ডি হতে চায় অনেকেই।
রাত পোহালেই শুরু হবে ভালোবাসার সপ্তাহ। নবীন থেকে প্রবীণ সব রোমান্টিক যুগলেরাই গা ভাসিয়ে দেবে প্রেমের জোয়ারে। কোনো দিন গোলাপ, তো কোনো দিন চকলেট, আবার কোনো দিন টেডি একে অপরকে দিয়েই উদযাপিত হবে এই ‘ ভ্যালেন্টাইন উইক’।
ফলে স্বাভাবিক ভাবেই বাজারে বৃদ্ধি পাবে এসবের দাম। কিন্তু দাম বাড়ে বাড়ুক, সেলিব্রেশনে তো কোনো ঘাটতি রাখা যাবে না।
তবে শুধু দেওয়া নেওয়া নয়, সম্পর্ককে মজবুত করে একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতেও উদযাপিত হয় এই দিনগুলি।
এবার দেখে নেওয়া যাক, এবছর ভ্যালেন্টাইন উইকের তালিকা।
৭ ই ফেব্রুয়ারি, শনিবার, রোজ ডে। অর্থাৎ এই দিন প্রিয় মানুষের হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে মনের সুপ্ত বাসনা প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না।

৮ই ফেব্রুয়ারি, রবিবার, প্রপোজ ডে। একেই প্রপোজ ডে, তার উপর আবার রবিবার। ছুটির দিনে খোলা ময়দানে বা মনের মত একটা জায়গায় গিয়ে ভালোবাসার মানুষটার হাত ধরে ‘ভালোবাসি’ বলে সম্পর্ক শুরু বা চলমান সম্পর্ককে আরও মজবুত করা যেতেই পারে।

৯ই ফেব্রুয়ারি, সোমবার, চকলেট ডে। ভালোবাসা সম্পর্ককে আরও মিষ্টি করে তিক্ততা দূর করার সহজ উপায় হল একটা চকলেট। মুখ মিষ্টি করতে এর ভূমিকা অনবদ্য।

১০ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, টেডি ডে। এই বিশেষ দিনে দূরে থাকলেও এই ছোট্ট টেডি কিন্তু প্রিয়জনের অনুপস্থিতি ভুলিয়ে দিতে পারে একনিমেষে।

১১ই ফেব্রুয়ারি, বুধবার, প্রমিজ ডে। যেকোনো সম্পর্কের ভিত্তিই হল প্রতিশ্রুতি। দামি উপহারের চেয়ে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকা। আর এই অঙ্গীকার সম্পর্ককে আরও বেশি মজবুত করতে সাহায্য করে।

১২ই জানুয়ারি, বৃহস্পতিবার, হাগ ডে। একটি উষ্ণ আলিঙ্গন বহু ভালো-খারাপ মুহূর্তের নিরাপদ আশ্রয়। কর্মব্যস্ত দিনের শেষে এই আলিঙ্গন হাজারও প্রশ্নের উত্তর হতে পারে।

১৩ই জানুয়ারি, শুক্রবার, কিস ডে।  একটি ছোট্ট চুম্বন যেমন মায়ার পরশ দেয়, তেমনই কপালে গভীর স্নেহের চুম্বন সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলে।

১৪ই ফেব্রুয়ারি, শনিবার, ভ্যালেন্টাইন’স ডে। কর্মব্যস্ত সপ্তাহের শেষদিনে এই বিশেষ দিনটা বিশেষভাবেই পালন করা যেতেই পারে একটা ছোট্ট ডিনার ডেট বা একটা লং ড্রাইভে গিয়ে।

ভালোবাসার জন্য মাসের এই সাধারণ দিনগুলিকে একটু বিশেষ করে পালন করলে হয়তো সম্পর্কটা আরও স্বাস্থ্যকর হয়ে যায়। ভালোবেসে ভালোবাসায় বেঁধে রাখা যায় একে অপরকে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থেকে যাওয়া যায় আজীবন।

Post Views: 189

Continue Reading

Previous: সাফাই কর্মীদের কর্মবিরতি, জঞ্জাল সাফাইয়ে জাতীয় কংগ্রেসের সদস্যরা
Next: বেকার ভাতা ও শ্রমশ্রী প্রকল্পের পরেও পেটের টানে ভিন রাজ্যে পুরুলিয়ার ১০০০ যুবক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.