Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার ফের ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

রবিবার ফের ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Online Desk জানুয়ারি 17, 2026
20260117_115453.jpg

ওঙ্কার ডেস্ক: সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ৮ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ওই দিন সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ওই সময়ের মধ্যে সেতুর উপর দিয়ে সবরকম যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

সংস্কারের কাজের জন্য এর আগেও বিদ্যাসাগর সেতুতে একাধিক বার বন্ধ করা হয়েছে যান চলাচল। হুগলি রিভার ব্রিজ কমিশন জানিয়েছে, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদলানোর কাজের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছে। এদিকে সেতু বন্ধের ফলে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়বেন বলে মনে করা হচ্ছে। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, আর কতদিন চলবে এই ভোগান্তি? উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর সংস্কারের কাজ ২০২৩ সালের শেষের দিকে শুরু হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে তা পুরোদমে শুরু হয়। ছ’মাসের মধ্যেই কাজ শেষ হবে বলা হলেও, বছর পেরোলেও কাজ সম্পন্ন হয়নি।

১৯৭২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বিতীয় হুগলি সেতুর শিলান্যাস করেছিলেন। ১৯৭৯ সালে নির্মাণ কাজ শুরু হয়। জার্মান সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার সেতুটির নকশা তৈরি করেছিল। ১২১টি কেবলের ফ্যান অ্যারেঞ্জমেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে সেতুটি। উদ্বোধন করা হয় ১৯৯২ সালে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের প্রশাসনিক দফতর ২০১৩ সালে স্থানান্তর করা হয় নবান্নে। এর ফলে রাজ্য এই সেতুর গুরুত্ব আরও বেড়েছে। কিন্তু সেতুর কয়েকটি কেবল খারাপ হওয়ায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে এই কাজের ব্যয় ৫৫ কোটি টাকা হবে বলে ধরা হয়েছিল।

Post Views: 161

Continue Reading

Previous: দু’বছর পর বক্সায় দেখা মিলল বাঘের, খুশি বনমন্ত্রী
Next: দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি; গোপন জাবনবন্দী নেওয়া হল নির্যাতিতার

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.