Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনি ও রবিবার সাময়িক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

শনি ও রবিবার সাময়িক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

Online Desk অক্টোবর 10, 2025
vidyasagar-setu.jpg

ওঙ্কার ডেস্ক: মেরামতির জন্য আগামী শনি ও রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। তবে সম্পূর্ণ দিনের জন্য যান চলাচল বন্ধ থাকবে না। কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজ করা হবে। আর সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস এর তরফে। বৃহস্পতিবার এক নির্দেশিকায়
পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, জননিরাপত্তা ও যানবাহন চলাচলের সুবিধার্থে ১১ অক্টোবর ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং ১২ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

তবে এই সময়ে বিকল্প রুটে গাড়ি চলাচল করতে পারবে। পুলিশের তরফে সেই নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িকে টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি যাবে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ বা হেস্টিংস ক্রসিং দিয়ে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে। এ ছাড়া জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে।

Post Views: 79

Continue Reading

Previous: ইজরায়িল প্যালেস্টাইনের প্রথম দফার যুদ্ধ বিরতির পর ট্রাম্প, নেতিনয়াহুকে ফোনে শুভেচ্ছাবার্তা মোদীর
Next: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.