Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

Online Desk অক্টোবর 10, 2025
ssc.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। প্রায় সাড়ে আট হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে আবেদন জানানোর প্রক্রিয়া। এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সিতে শূন্যপদের সংখ্যা ২৯৮৯টি। পাশাপাশি গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে ৫৪৮৮টি। ৩ নভেম্বরে থেকে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ৩ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনকারীরা টাকা জমা দিতে পারবেন। জেনারেল চাকরিপ্রার্থীদের ফর্ম ফিলআপের জন্য দিতে হবে ৪০০ টাকা। আর এসসি এসটি চাকরিপ্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া মিটলে লিখিত পরীক্ষা হবে। তার পর ইন্টারভিউয়ের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। এর পর ওয়েটিং লিস্ট প্রকাশ করবে কমিশন। যার মেয়াদ প্রথম কাউন্সেলিং থেকে প্রথমে এক বছর ও পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরও ছ’মাস অর্থাৎ দেড় বছর পর্যন্ত করা হবে।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডলে চাকরিপ্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও পর্যবেক্ষণে রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের আর‌ও একটি পদক্ষেপ। আবেদনকারী সকল যুবক যুবতীর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।’

Post Views: 124

Continue Reading

Previous: শনি ও রবিবার সাময়িক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?
Next: নোবেল শান্তি পুরষ্কার জয়ের সম্ভাবনাকে খারিজ করে ভারত-পাক সংঘাত থামানোর দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
kunal-boiswanor.jpg

ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

Online Desk জুন 17, 2026
JHATA.jpg

স্বচ্ছতা অভিযান, ঝাঁটা হাতে বাগবাজার ঘাট পরিষ্কারে হাত লাগালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.