Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফিতে বাংলার পেস ত্রয়ীর দাপট, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় অভিমন্যুদের

বিজয় হাজারে ট্রফিতে বাংলার পেস ত্রয়ীর দাপট, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় অভিমন্যুদের

Online Desk ডিসেম্বর 31, 2025
VZ.jpg

স্পোর্টস রিপোর্টার : বিজয় হাজারে ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। আজ রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড ‘এ’-তে বাংলা জিতল ৯ উইকেটে, ২৪৩ বল বাকি থাকতেই। বল হাতে রেখে জেতার নিরিখে এই টুর্নামেন্টের ইতিহাসে এটি বাংলার দ্বিতীয় সেরা জয়। এর আগে, ২০২২ সালে রাঁচিতে মিজোরামকে ৫৭ রানে বেঁধে ফেলে বাংলা জিতেছিল ২৬২ বল বাকি থাকতেই।

টস জিতে এদিন বাংলা ফিল্ডিং নিয়েছিল। এই ম্যাচে অভিষেক হলো অনূর্ধ্ব ১৯ দলের হয়ে নজর কাড়া স্পিনার রোহিতের। তবে রোহিতকে এদিন বল করতে হয়নি। বল হাতে বিপক্ষকে থামানোর পুরো কাজটাই সারলেন তিন পেসার। প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া জম্মু ও কাশ্মীর ২০.৪ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক পরশ ডোগরা ৪৬ বলে সর্বাধিক ১৯ রান করেন।

মুকেশ কুমার ৬ ওভারে ১৬ ও আকাশ দীপ একটি মেডেন-সহ ৮.৪ ওভারে ৩২ রান খরচ করে চারটি করে উইকেট দখল করেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলা ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক পোড়েল ২৬ বলে ৩০ (তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে) এবং সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ২৫ (পাঁচটি চারের সাহায্যে) রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৪ বলে ৪ রান করে আকিব নবির শিকার হন। টানা দুই ম্যাচে সেরার পুরস্কার জিতলেন মুকেশ।

Continue Reading

Previous: WRAP-UP 2025 : নিভে গেল যেসব আলোমুখ
Next: WRAP-UP 2025 : বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো শীর্ষ সম্মেলনগুলির এক বছর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.