Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অভিমন্যুর অধিনায়কোচিত শতরান, বিজয় হাজারে ট্রফিতে অসমকে হারাল বাংলা

অভিমন্যুর অধিনায়কোচিত শতরান, বিজয় হাজারে ট্রফিতে অসমকে হারাল বাংলা

Online Desk জানুয়ারি 3, 2026
Bijoy-Hazare.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি বিজয় হাজারে ট্রফিতে নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয়টি ছিনিয়ে নিল বাংলা। অসমকে হারাল ৮৫ রানে। যার ফলে এলিট গ্রুপ ‘বি’-তে বাংলা ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। অধিনায়কোচিত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরণ।

রাজকোটে টস জিতে এদিন ফিল্ডিং নিয়েছিল অসম। নির্ধারিত ৫০ ওভারে বাংলা ৭ উইকেটে ৩০২ রান তোলে। ওপেন করতে নেমে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১১৬ বলে ১০২ রান করেন, দশটি চারের সাহায্যে। শাহবাজ আহমেদ চলতি টুর্নামেন্টে তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে ৫৭ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়।

অভিষেক পোড়েল ১১ বলে ১১, সুদীপ কুমার ঘরামি ৪১ বলে ৩২, সুমন্ত গুপ্ত ১৪ বলে ১৩, করণ লাল ৬ বলে ৩, আকাশ দীপ ৬ বলে ১৭ রান করেন। মহম্মদ শামি তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

কেরিয়ারের শততম লিস্ট ‘এ’ ম্যাচে অনুষ্টুপ মজুমদার ৩৯ বলে ৩১ রান করার পর দুটি গুরুত্বপূর্ণ রান আউট করেন। আকাশ সেনগুপ্ত, অভিনব চৌধুরী ও রাহুল সিং দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৪২.১ ওভারে ২১৭ রানে অল-আউট হয়ে যায় অসম। ডেনিশ দাস ৫২ বলে ৪৩ ও অধিনায়ক সুমিত ঘাডিগাঁওকর ৫৪ বলে ৪০ রান করেন।

মহম্মদ শামি ৯ ওভারে ৫৫ রান খরচ করে নেন তিন উইকেট। রোহিত কুমার ৯.১ ওভারে ৪১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। মুকেশ কুমার ৭ ওভারে ৪৭ ও শাহবাজ আহমেদ ১টি মেডেন-সহ ৮ ওভারে ৩১ রান দিয়ে একটি করে উইকেট নেন। আকাশ দীপ ২টি মেডেন-সহ ৮ ওভারে ২২ ও করণ লাল ১ ওভারে ৯ রান দিয়েছেন, উইকেট পাননি। মঙ্গলবার বাংলার পরবর্তী প্রতিপক্ষ হায়দরাবাদ।

Post Views: 199

Continue Reading

Previous: পঙ্গু ভারতীয় ফুটবলকে রক্ষা করুন ! ফিফাকে অনুরোধ সুনীলদের
Next: ৪৮টি মেশিনগান এবং ২০ লক্ষ নগদ নিয়ে আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা বারসে দেবার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.