Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টেস্টে ৯ হাজার রান করে আউট বিরাট, চাপে ভারত

টেস্টে ৯ হাজার রান করে আউট বিরাট, চাপে ভারত

Online Desk অক্টোবর 18, 2024
FB_IMG_1729258435609.jpg

স্পোর্টস ডেস্ক :বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেও, দিনের শেষ বলে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। ফলে তিনি যেমন হতাশ হয়ে মাঠ ছাড়লেন, তেমনই ভারতীয় শিবিরও হতাশ। এদিনই টেস্ট ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেন বিরাট। তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯,০০০ রান পূর্ণ করলেন। কিন্তু তিনি এদিন অপরাজিত থাকতে পারলেন না। ১০২ বলে ৭০ রান করে গ্লেন ফিলিপসের বলে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট আউট হয়ে যাওয়ায় বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২৩১। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে ভারত। দিনের শেষে ৭০ রান করে অপরাজিত সরফরাজ খান। তিনি এখনও ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ৫২ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল ৩৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন আজাজ প্যাটেল। অপর উইকেট নেন ফিলিপস।

Post Views: 99

Continue Reading

Previous: ডাক্তারদের অনশন মঞ্চে গণসংস্কৃতি পরিষদের সাংস্কৃতিক কর্মীরা
Next: কুনালের সঙ্গে বৈঠক করে দুকুল গেল নারায়ণের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.