Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

বাংলাদেশ ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

Online Desk অক্টোবর 20, 2023
FB_IMG_1697774418533.jpg

স্পোর্টস ডেস্ক :—-বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের ৭৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। একইসঙ্গে সচিন তেন্ডুলকারের দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রানের রেকর্ডও ভাঙলেন কিং কোহলি।৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের বিচারে এখনও শীর্ষেই রয়েছেন সচিন। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তবে বিরাটও এগিয়ে যাচ্ছেন। বিরাট এদিন ৯৭ বলে ১০৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৪টি ছয় মারেন। শ্রেয়াস আইয়ার এই ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। তিনি ২৫ বলে মাত্র ১৯ রান করে আউট হন। কেএল রাহুল ৩৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। ৪১.৩ ওভারে ৩ উইকেটে ২৬১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত। মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেন। হাসান মাহমুদ ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান বিরাট কোহলি।

Post Views: 142

Continue Reading

Previous: বাংলাদেশে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য গ্রেফতার
Next: ঐতিহ্য ও সাবেকিয়ানাকে সঙ্গী করে ১০৭ বছরে পদার্পণ করলো মোহনবাগান বারোয়ারি ক্লাবের পুজো

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.