Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নিজের প্রথম ক্যারিবিয়ান সফর নিয়ে আবেগে ভাসছেন বিরাট

নিজের প্রথম ক্যারিবিয়ান সফর নিয়ে আবেগে ভাসছেন বিরাট

Online Desk জুলাই 10, 2023
1000279676.jpg

স্পোর্টস ডেস্ক :আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকার উইন্ডসোর পার্কে নামছে ভারতীয় দল। প্রায় ১২ বছর পর এই মাঠে টেস্টের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি এখন জোর কদমে চলছে ভারতীয় দলের। হাতে রয়েছে আর মাত্র দুটো দিন। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামবে ভারত। সেই ম্যাচের আগেই খানিকটা আবেগতাড়িত বিরাট কোহলি। বিশেষ করে রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই ম্যাচে নামার আগে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া নিয়েই বিরাট কোহলি নিজের আবেগ চেপে রাখতে পারলেন না।

২০১১ সালে শেষবার এই মাঠে টেস্ট খেলেছিল ভারতীয় দল। সেই দলের একমাত্র সদস্য হিসাবে এ্ই সিরিজের স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গে আরও একজন রয়েছেন ভারতীয় দলের সঙ্গে। ২০১১ সালের সেই দলের অন্যতম সদস্য রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। ১২ বছর পর ডমিনিকাতে নামছে ভারতীয় দল। সেখানে ব্যাট হাতে বিরাট কোহলিকে যেমন দেখা যাবে। তেমনই ডাগ আউটে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। এই মাঠে নামার আগে সেই ১২ বছরের পুরনো স্মৃতিই যেন ফিরে আসছে বিরাট কোহলির।আবেগতাড়িত হয়ে বিরাট কোহলির বার্তা, ২০১১ সালে এই মাঠে শেষবার ভারতীয় দলের টেস্ট ম্যাচের স্কোয়াডে ছিলেন এই দুই সদস্য। কখনোই ভাবতে পারিনি যে এই যাত্রাটা ফের আমাদের দুজনকে এখানে নিয়ে আসবে তাও আবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। সত্যিই আমি কৃতজ্ঞ।

Post Views: 87

Continue Reading

Previous: নিজের জন্মদিনে ভারত অধিনায়ক রোহিতের সমালোচনায় গাভাসকর
Next: পঞ্চায়েত ভোটে হিংসা, ফের আদালতের দ্বারস্থ অধীর

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.