Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারা গাড়ি চালক গ্রেফতার; প্রশাসনের উপর আস্থা ছিল, জানালো ভোলা ঘোষ

শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারা গাড়ি চালক গ্রেফতার; প্রশাসনের উপর আস্থা ছিল, জানালো ভোলা ঘোষ

Online Desk ডিসেম্বর 22, 2025
vola-ghosh.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে শাহাজাহান শেখ মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারা সেই লড়িটির চালক তথা মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে এক গোপন আস্তানা থেকে আলিমের সন্ধান পায় পুলিশ। তারপর সেখান থেকেই তাকে পাকরাও করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। সোমবার বসিরহাট মহুকুমা আদালতে পেশ করা হয় আলিম মোল্লাকে।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর সেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে একটি ১২ চাকার লড়ি গিয়ে ধাক্কা মারে ভোলা ঘোষের গাড়িতে। ধাক্কা মারার পর গাড়ি নিয়ে পালিয়ে যায় ড্রাইভার আলিম মোল্লা। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলের এবং গাড়ির চালকের। পরে তাদের দেহ এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনায় আহত হন মূল সাক্ষী ভোলা ঘোষ। তিনি বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আলিম মোল্লার গ্রেফতারির খবর পেয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উপঅর তার আস্থা, ভরসা ছিল”।
এই ঘটনায় এর আগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যে তিন জনের নাম এফআইআরে ছিল না। তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই তিন জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে এফআইআরে নাম থাকা নজরুল মোল্লাকেও গ্রেফতার করে পুলিশ। ভোলার অভিযোগ, ধাক্কা মারার পর ঘাতক ট্রাকের চালককে বাইকে করে পালাতে সাহায্য করেছিলেন নজরুল। চার জন ধৃতকে জেরা করার পর রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার একটি গোপন ডেরা থেকে আলিমকে গ্রেফতার করে পুলিশ। ভোলার দাবি, আলিমকে নিজের চোখে দেখেছিলেন তিনি, সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।

Post Views: 155

Continue Reading

Previous: নেতাজী ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী
Next: ভারত বাংলাদেশ টানাপোড়েন নিয়ে মুখ খুললেন হাসিনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.