Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বন্যা ও অনুপ্রবেশকারী মুক্ত অসমের প্রতিশ্রুতি শাহের

বন্যা ও অনুপ্রবেশকারী মুক্ত অসমের প্রতিশ্রুতি শাহের

Online Desk ফেব্রুয়ারি 20, 2026
amit-shah-d.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরেই রয়েছে অসমে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সে রাজ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচনের আগে অসম সফরে গিয়ে শুক্রবার আরও এক বার কংগ্রেসকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যকে বন্যামুক্ত করতে এবং অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন শাহ।

দক্ষিণ অসমের বরাক উপত্যকার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম নাথানপুরে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন শাহ। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের অন্যান্য গ্রামের মতো প্রতিটি সীমান্ত গ্রামকে উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধ করা এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের প্রবেশ বন্ধ করা। হাত শিবিরকে নিশানা করে শাহ বলেন, কংগ্রেস সীমান্ত খুলে রেখেছিল, যার ফলে অনুপ্রবেশকারীরা আসতে সক্ষম হয়েছে। অনুপ্রবেশকারীরা যুবকদের চাকরি কেড়ে নিয়েছে, গ্রামের জমি দখল করেছে এবং জনবিন্যাস বদলানোর চেষ্টা করেছে।

তিনি দাবি করেন, দশ বছর আগে বিজেপি ক্ষমতায় আসার পর, প্রথম পাঁচ বছরে অনুপ্রবেশ বন্ধ করা এবং পরবর্তী পাঁচ বছরে অবৈধ ভাবে দখল হওয়া জমি পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছিল। শাহের কথায়, ‘আমরা অসমকে সুরক্ষিত ও উন্নত করেছি। জয়ী করতে আমাদের ভোট দিন। আমরা কংগ্রেসের শাসনকালে অসমে আসা অনুপ্রবেশকারীদের বিতাড়ন করে রাজ্যকে বন্যামুক্ত করার জন্য কাজ করব।’

Continue Reading

Previous: বিলুপ্তির পথে গঙ্গারামপুরের তাঁত শিল্প
Next: গুজরাটে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.