Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে পেশ হল ওয়াকফ সংশোধনী বিল, বিরোধিতা তৃণমূল ও কংগ্রেসের

সংসদে পেশ হল ওয়াকফ সংশোধনী বিল, বিরোধিতা তৃণমূল ও কংগ্রেসের

Online Desk এপ্রিল 2, 2025
20250402_141506.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বুধবার বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এদিন এই বিলের বিরোধিতা করেছে তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা।

কেন্দ্রীয় মন্ত্রী বিল পেশের পর, এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন বিরোধীদেরও এক হাত নেন কিরেন রিজিজু। বিল পেশের মাঝেই তিনি বলেন, ‘ওয়াকফ বিল পেশ না করা হলে, সংসদ ভবনও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হত।’ রিজিজুর দাবি, ২০১৪ সালে যদি বিজেপি কেন্দ্রে ক্ষমতায় না আসত, তাহলে কংগ্রেস সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফ-কে দিয়ে দিত।

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এদিন বক্তৃতা করতে গিয়ে গৌরব গগৈ দাবি করেন, সংসদকে বিভ্রান্ত করছেন কেন্দ্রীয় মন্ত্রী।
গৌরব বলেন, ‘এই বিল সংবিধানকে অবজ্ঞা করতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়কে অপদস্থ করতে চায় এবং ভারতের সমাজকে বিভক্ত করতে চায়।’

কিরেন রিজিজু এদিন আরও বলেন, ‘ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন ১২৩টি বড় ও গুরুত্বপূর্ণ বিল্ডিং ওয়াকফ-কে দিয়ে দেওয়া হয়েছিল।’ যদিও বিরোধীরা দাবি করেছে, এই ওয়াকফ সংশোধনী বিল অসাংবিধানিক এবং অনৈতিক। রিজিজু বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না এই বিল। এটা শুধুমাত্র সম্পত্তির দেখভালের জন্য তৈরি। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এটা।’

Post Views: 103

Continue Reading

Previous: বেলঘরিয়ায় দলীয় কার্যালয়ের সামনেই তৃণমূল কর্মী খুন ! প্রোমোটারি সংক্রান্ত বিরোধ, অনুমান পুলিশের
Next: AI-র ফাঁদ! সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড ঘিবলি

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.