Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মাধ্যমিক পাশ, ফুটপাত থেকে জীবনের প্রথম লড়াইয়ে জিতে গেল সনিয়া-প্রিয়াঙ্কা

মাধ্যমিক পাশ, ফুটপাত থেকে জীবনের প্রথম লড়াইয়ে জিতে গেল সনিয়া-প্রিয়াঙ্কা

Online Desk মে 2, 2025
Madhyamik-Footpath-Student.jpg

নিজস্ব সংবাদদাতা: জীবনের শুরু থেকেই শুধুই লড়াই। মাথার উপর ছাদ নেই, নেই দৈনন্দিন নিরাপত্তা, নেই পড়ার পরিবেশ। তবু হাল না ছেড়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল টালিগঞ্জের সনিয়া ঘোষ এবং হেস্টিংসের প্রিয়াঙ্কা প্রামাণিক। জীবনের প্রথম বড় পরীক্ষায় জয়ী দুই কিশোরীর সাফল্য আজ নজির গড়ছে শত প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখার সাহসে।

টালিগঞ্জ গর্ভমেন্ট স্কুলের ছাত্রী সনিয়া পেয়েছে ২১০, কালীধন ইনস্টিটিউশনের প্রিয়াঙ্কার প্রাপ্ত নম্বর ২১২। নম্বরের দিক থেকে হয়তো চমক নেই, কিন্তু গল্পটা যে শুধুই সংখ্যা নয়। গল্পটা—অসাধারণ মানসিক জোরের, ক্লান্তিহীন চেষ্টার, আর এক মাতৃসত্ত্বার নিঃস্বার্থ সহায়তার।

এই মাতৃসত্ত্বার নাম মিত্রবৃন্দা ঘোষ। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মিত্রাদেবীর সঙ্গে এই দুই ছাত্রীর আলাপ হয়েছিল করোনা-আগে, রাস্তার ফুটপাতে। দুই অনাহারী কিশোরীকে খাবার দিতে গিয়েই বুঝেছিলেন, ওরা শুধু আঁকতে জানে না, পড়তেও চায়। কিন্তু ছিল না সেদিন কোনও সুযোগ।

করোনার পরে সেই সুযোগ তৈরি করেন মিত্রাদেবী। পরীক্ষা দিয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয় সনিয়া ও প্রিয়াঙ্কা। শুরু হয় নতুন লড়াই। মিত্রাদেবীর কথায়, “ফুটপাতে যারা থাকে, তাদের জীবনে বইয়ের পাতাগুলো শুধুই বিলাসিতা। আমি সেটা বদলাতে চেয়েছিলাম। ওরা দু’জনও ভীষণ সহযোগিতা করেছে।”

বর্তমানে মিত্রাদেবী একটি বাড়ি ভাড়া নিয়ে চালাচ্ছেন ৪০ জন মেয়ের শিক্ষাকেন্দ্র। সেখান থেকেই মাধ্যমিকের প্রস্তুতি নেয় সনিয়া-প্রিয়াঙ্কা। তবে রাত হলেই ফিরতে হয় ফুটপাতে। এখনও তাঁদের মাথার উপর নেই কোনও ছাদ। ফলপ্রকাশের দিন, চোখ ভেজে দু’জনের। “ম্যাডাম না থাকলে তো পড়াটাই হত না,” ভেজা গলায় বলে উঠল প্রিয়াঙ্কা।

কিন্তু এবার? মাধ্যমিক পেরোলেই কি সব সমস্যার ইতি ? নয়। সামনে আরও বড় লড়াই—উচ্চশিক্ষার খরচ, নিরাপদ আশ্রয়, সামাজিক স্বীকৃতি। এই অনিশ্চয়তার মাঝেই মিত্রাদেবী আশ্বাস দেন, “ওরাও তো আমার মেয়ের মতো। এভাবে তো ওদের থামতে দিতে পারি না। নিশ্চয়ই কিছু একটা করব।”

সনিয়া-প্রিয়াঙ্কার এই জয় আসলে এক সামাজিক ব্যর্থতার মুখে দাঁড়িয়ে এক সাহসিক ইতিহাস। এভারেস্ট জয় না হলেও, লড়াইটাও যে কোনও পর্বত চূড়া জয়ের চেয়ে কম নয়।

চোখ রেখেছে সমাজ, এবার দায়িত্ব নেওয়ার পালা প্রশাসনেরও।

Post Views: 147

Continue Reading

Previous: ফের নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ! আড়াই মাসে দ্বিতীয় আত্মঘাতী ঘটনা ভুবনেশ্বরের KIIT-এ
Next: ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার

সম্পর্কিত গল্প

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.