Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • #WBPanchayatElection2023 “পঞ্চায়েত নির্বাচনে জিতবে বামেরা” এমনটাই দাবি রাজ্য সরকারের

#WBPanchayatElection2023 “পঞ্চায়েত নির্বাচনে জিতবে বামেরা” এমনটাই দাবি রাজ্য সরকারের

Online Desk জুলাই 5, 2023
6613daf9-8a18-487b-9f1b-48ff7f779ffa.jpg

বিক্রমাদিত্য বিশ্বাস, ইটাহার, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচনে জিতবে বামেরা, এমনটাই দাবি রাজ্য সরকারের। বামেদের নীতি বাংলার গ্রামীন অর্থনিতি, উন্নয়নে জোয়ার আনবে, তাই ভোটারদের উচিৎ বামেদের ভোট দেওয়া। ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন উত্তর দিনাজপুরের ইটাহারের সিপিআই নেতা রাজ্য সরকার।
পঞ্চায়েত নির্বাচনে জিতবে বামেরা, এমনটাই দাবি রাজ্য সরকারের। বামেদের নীতি বাংলার গ্রামীন অর্থনিতি, উন্নয়নে জোয়ার আনবে, তাই ভোটারদের উচিৎ বামেদের ভোট দেওয়া। ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন উত্তর দিনাজপুরের ইটাহারের সিপিআই নেতা রাজ্য সরকার। হাঁ ঠিকই শুনছেন, নাম রাজ্য সরকার। বয়সে লেগেছে আট দশকের ছোঁয়া। নিজেই বলেন তাঁর বয়স ৮৫ বছর। এলাকায় পরিচিতি রাজ্যলাল দাদু নামে। কারণ তাঁর অদর্শ লাল। দীর্ঘ সময় সিপিআই টিকিটে স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ছিলেন। এক সময় সাইকেল চেপে কাঁধে লাল ঝান্ডা নিয়ে প্রচার করতেন। এবার ও পঞ্চায়েত নির্বাচনে তিনি কাঁধে লাল ঝান্ডা নিয়ে প্রচারে নেমেছেন। তাঁর ছেলে মাধব সরকার ইটাহার ১৫ নাম্বার পঞ্চায়েত সমিতির আসনে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী। রাজ্যলাল দাদুর বয়সের ভারে শরীর নুইয়ে গেলেও মন এখনও সতেজ, তাজা। বুধবার সকাল থেকে প্রচারে স্লোগান তুললেন, মা মাটি মানুষের সর্বনাশা তৃণমূল দূর হাটো। সাম্প্রদায়িক বিজেপিকে দূর করতে দিকে দিকে বাম প্রার্থীদের ভোট দিন। তিনি বলেন বামেদের নীতি দেখেই বামেদের ভোট দেবেন ভোটাররা।
শনিবার পঞ্চায়েত নির্বাচন। ভোট প্রচারের সময়ে হাতে গুণে আর কয়েকটা ঘণ্টা বাকি। বৃষ্টিকে উপেক্ষা করেই তাই বুধবার সকালে বামফ্রন্ট প্রার্থীদের ভোট প্রচারে দেখা গেল ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের চৌদুয়ার গ্রামের বাসিন্দা রাজ্য সরকারকে।

Post Views: 83

Continue Reading

Previous: পাঠচক্রকে হারিয়ে কলকাতা লিগ শুরু বাগানের
Next: ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ – আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছে তৃণমূলঃ নওশাদ সিদ্দিকি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.