Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ – আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছে তৃণমূলঃ নওশাদ সিদ্দিকি

‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস’ – আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছে তৃণমূলঃ নওশাদ সিদ্দিকি

Online Desk জুলাই 5, 2023
447.jpg

তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করলেন ফুরফুরার শরীফের পীরজাদা নওশাদ। তিনি আর বলেন, এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়কের নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। বুধবার দুপুরে বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করেছেন অভিযোগকারী। পুরটাই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকি।

তাঁর বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের পর নওশাদ বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেফতার করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল। কিন্তু আটকে রাখতে পারেনি। তাই ভোটের মুখে এসব করা হচ্ছে। আইএসএফ বিধায়ক আরও বলেন, “আমি রাজনীতি করতে এসেছি। রাজনীতি আসার আগে থেকেই জানি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হবে। তাই এসবের জন্য প্রস্তুত আছি।”
তৃণমূল নেতা সব্যসাচী দত্তর সঙ্গে থানায় অভিযোগ করতে এসেছিলেন তরুণী। এই প্রসঙ্গে, নওশাদ বলেন “সঙ্গে করে নিয়ে অভিযোগ করাতে আসছেন। কে কী করছেন বুঝতেই পারছি।”
প্রসঙ্গত, অভিযোগকারী তরুণী এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। উনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তরুণী। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। বরং অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।”

Post Views: 96

Continue Reading

Previous: #WBPanchayatElection2023 “পঞ্চায়েত নির্বাচনে জিতবে বামেরা” এমনটাই দাবি রাজ্য সরকারের
Next: পঞ্চায়েত ভোটে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ ডিভিশন বেঞ্চে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.