Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • WB PanchayatElection2023 পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ

WB PanchayatElection2023 পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ

Online Desk জুলাই 4, 2023
sayani-hot-n-sexy.png

তামসী রায় প্রধান, কলকাতাঃ দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। নিজেদের দলীয় প্রার্থীদের হয়ে ভোটে নেমেছে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। মঙ্গলবার প্রচারকারীদের তালিকায় নাম ছিল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। কিন্তু প্রচার থেকে সরে গেলেন শাসক দলের তারকা প্রচারক অভিনেত্রী-নেত্রী সায়নী ঘোষ। তিনি দলকে জানিয়েছেন তাঁর মায়ের শরীর খারাপ, তাই প্রচারে যেতে পারবেন না। প্রশ্ন উঠেছে বুধবার ইডির দফতরে হাজিরা দেবেন কী যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ!
গত শুক্রবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে জেরা করে ইডি। তারপর মাঝের কয়েক দিন তাকে প্রচারকারীদের তালিকা থেকে বাদ রেখেছিল তৃণমূল। কিন্তু তাঁকে প্রচারে যাওয়ার নির্দেশ দিয়েছিল দল। তাঁর প্রচার করার কথা ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের করাজগ্রাম গ্রাম পঞ্চায়েত ও সিংহী গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু মায়ের শরীর খারাপ বলে প্রচার থেকে সরে দাঁড়ালেন সায়নী ঘোষ।
আগামীকাল অর্থাৎ বুধবার সায়নীকে আবার ডেকেছে ইডি। সূত্রের খবর, অভিযুক্ত হিসেবে নয়, সায়নীকে ডাকা হয়েছে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতে। ব্যাঙ্ক এবং সম্পত্তি সংক্রান্ত কিছু নথি সায়নী থেকে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সে নিয়ে যাওয়ার কথা তাঁর। প্রসঙ্গত, শুক্রবার জেরার পর বেরিয়ে সায়নী জানিয়েছিলেন, তদন্তে সব রকম সহযোগিতা করবেন তিনি। তদন্তের স্বার্থে যত বার ডাকা হবে ততবারই আসবেন। কিন্তু মায়ের শরীর খারাপ, তাই তিনি কি অদৌ যাবেন ইডির দফতরে হাজিরা দিতে! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Post Views: 113

Continue Reading

Previous: কেশপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৭
Next: ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২ জন ISF প্রার্থী, নতুন করে মনোনয়নের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.