Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপ ধেয়ে আসছে উপকূলের দিকে, বিকেলেই আছড়ে পড়তে পারে স্থলভাগে ! কলকাতা-সহ রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপ ধেয়ে আসছে উপকূলের দিকে, বিকেলেই আছড়ে পড়তে পারে স্থলভাগে ! কলকাতা-সহ রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

Online Desk মে 29, 2025
W.jpg

ওঙ্কার ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলেই এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর, যা সাগরদ্বীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, দিঘা থেকে ১৩০ কিমি দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২১০ কিমি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আজ বিকেলে সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। প্রবেশের সময় এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও ৭-১০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি, আবার কোথাও ১২-২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি, ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের বিভিন্ন জেলায়।
সমুদ্র উত্তাল থাকবে। উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলজুড়ে হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪৫-৬৫ কিমি পর্যন্ত। ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। কেরলে বর্ষা ঢুকে পড়লেও পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক বর্ষা এখনও প্রবেশ করেনি। তবে এই নিম্নচাপের গতি ও শক্তির উপরই নির্ভর করছে রাজ্যে বর্ষার আগমন।

Post Views: 477

Continue Reading

Previous: বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ , মানসিক অবসাদে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী
Next: টিআরপি তালিকায় রদবদল! মে মাসের শেষেও হাড্ডাহাড্ডি লড়াই জী বাংলা ও স্টার জলসার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.