Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এখনই বিদায় নিচ্ছে না শীত, প্রেমের সপ্তাহে বজায় থাকবে শীতের দাপট

এখনই বিদায় নিচ্ছে না শীত, প্রেমের সপ্তাহে বজায় থাকবে শীতের দাপট

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
shit.jpg

ওঙ্কার ডেস্ক: সকলের প্রিয় ঋতু শীত। শীতকাল মানেই খাওয়াদাওয়া, শীতকাল মানেই ঘুরতে যাওয়া, আর সর্বোপরি শীতকাল মানেই লেপ, কম্বলকে জড়িয়ে উষ্ণ অনুভূতি নিয়ে শান্তির ঘুম।
সামনেই ভালোবাসার সপ্তাহ। আর এই সপ্তাহে মন খারাপ করাতে চায় নি শীত। তাই নিজের ফিরে যাওয়াকে আরও কিছুদিন স্থগিত রাখল সে।
হাওয়া অফিসের মতে, দেশের উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কোনও চিহ্ন নেই। ফলে উত্তরে হাওয়ার প্রবেশেও আর কোনও বাধা নেই। ফলে রাজ্যের পশ্চিমের জেলাগুলোর রাতের তাপমাত্রা আবার একবার ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে ঘর ছুঁতে শুরু করেছে।
অন্যদিকে রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা আশপাশে থাকবে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। তবে কনকনে শীতের ও সম্ভাবনা না থাকলেও শীতের আমেজ অটুট থাকবে কলকাতা জুড়ে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাত এবং ভোরেই শীতের আমেজ থাকবে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ উঠলেই ঠান্ডার প্রকোপ কমবে। ফলে সন্ধের দিকটা আরামদায়ক আবহাওয়া থাকবে।

তবে আজ যাই, বলেও শীত যেন এবছর ঠিক যেতেই চাইছে না রাজ্য ছেড়ে। এখন তো তবে বলাই যায়, শহর জুড়ে প্রেমের পাশাপাশি শীতের মরশুমও বটে।

Continue Reading

Previous: দেশের এই রাজ্যে ১ মার্চ থেকে স্কুলে নিষিদ্ধ মোবাইল, ধরা পড়লে জরিমানা
Next: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বিবৃতি এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে, জানালো নয়া দিল্লি

সম্পর্কিত গল্প

New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.