Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একহাতে মোমো আর এক হাতে চা, দার্জিলিং বলছে, আয় ঠান্ডা উপভোগ করে যা…

একহাতে মোমো আর এক হাতে চা, দার্জিলিং বলছে, আয় ঠান্ডা উপভোগ করে যা…

Online Desk ডিসেম্বর 5, 2025
WhatsApp-Image-2025-12-05-at-10.57.28-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: শীতের হাওয়ায় কাঁপন লেগেছে রাজ্যে। বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। শীতপ্রেমীদের জন্য এযেন দুর্দান্ত সুখের খবর। জাঁকিয়ে শীতের অপেক্ষাই তো করছিল এতদিন বঙ্গবাসী। গতবছরও যেন শীত এসেই চলে গেছিল। শীতকে ঠিক করে আপ্যায়ন করার আগেই ফুড়ুৎ করে চলে গেছিল অভিমানী শীত। তবে এবছর যে তা সুদে আসলে উসুল করবে শীত, সেটা বোঝাই যাচ্ছে।
চলতি সপ্তাহ পারদ পতনের মধ্যে দিয়েই চলছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে ইতিমধ্যেই। আর পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। ফলত, যতদিন যাবে, ঠান্ডায় যে জুবুথুবু হতে হবে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে দার্জিলিংয়ের মোমো, দার্জিলিং টি-এর জুরিকে উপভোগ করতে করতে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে চাইলে পশ্চিমবঙ্গের পার্বত্য রাণী, দার্জিলিং- এ ভ্রমণের আদর্শ সময় মনে হয় এটাই। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।
পাশাপাশি শুক্রবার ঠান্ডা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পারদ স্বাভাবিকের থেকে নিচেই থাকবে।
তবে আর কি! উত্তর হোক কি দক্ষিণ, শীতকে উপভোগ করুন রাতদিন।

Post Views: 207

Continue Reading

Previous: শামি-আকাশের দাপটের পর অভিষেক ও অভিমন্যুর অর্ধশতরান, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে হারাল বাংলা
Next: আমেরিকা পারে, তাহলে ভারত কেন পারে না;  রাশিয়ার জ্বালানি নিয়ে প্রশ্ন তুললেন পুতিন

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.