Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একটানা বৃষ্টির সতর্কতা, বৃষ্টির হাত থেকে রেহাই নেই দুর্গাপুজোয়

একটানা বৃষ্টির সতর্কতা, বৃষ্টির হাত থেকে রেহাই নেই দুর্গাপুজোয়

Online Desk সেপ্টেম্বর 21, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: মহালয়া ২০২৫। দেবীপক্ষের শুভ সূচনা। চারিদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত শহরতলী। এর মাঝেই একটানা বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজোয় বৃষ্টি তো হবেই। চলতি সপ্তাহেও দুর্যোগের হাত থেকে রেহাই মিলবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতর।
উৎসবের আবহে নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা আগে থেকেই ছিল। এমনকী পুজোর আগেও বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই। মহালয়াতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা চারদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬টি জেলাতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক, ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ২টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন মায়ানমার উপকূলে রয়েছে। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হাওয়ার পূর্বাভাস রয়েছে।
ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন। অর্থাৎ হাওয়া অফিসের কথায়, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
রবিবার কলকাতার মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Post Views: 191

Continue Reading

Previous: মহালয়া শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বাঙালির ঐতিহ্যেরও স্মারক
Next: যুক্তরাষ্ট্রের নতুন H-1B ভিসা ফি-বিধিতে কে হবে প্রভাবিত, কী আশঙ্কা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.