Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Online Desk অক্টোবর 23, 2025
yuhh.png

ওঙ্কার ডেস্ক: রোদ ঝলমলে আকাশ। ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি। দিনের বেলায় এই অস্বস্তি উধাও হবে আর কয়েক ঘণ্টা পর থেকেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টি হলেও, আগামী কয়েকদিনে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের আবহ মিটতেই টানা চারদিন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টির চোখরাঙানি না থাকলেও, বাংলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। মূলত পরিষ্কার আকাশ থাকবে। কোনও জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস নেই। বরং তাপমাত্রার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। আগামিকাল শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। তাই সতর্কতা জারি হয়নি‌। আগামী শনিবার থেকে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং রবিবারও দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও। আগামী সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Post Views: 117

Continue Reading

Previous: রাশিয়ার দুই তেল সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞা, পুতিনকে আক্রমণ ট্রাম্পের
Next: ভারত রাশিয়ান তেল আমদানি কমাবে; দাবি ট্রাম্পের,আলোচনার কথা নাকচ দিল্লির

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.