Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গে শীতের আগমন, সপ্তাহান্তে ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বঙ্গে শীতের আগমন, সপ্তাহান্তে ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk নভেম্বর 4, 2025
ezsr.png

ওঙ্কার ডেস্ক: কার্তিকেই কি তবে শীতের আগমন বঙ্গে? মঙ্গলবার সকালের আবহাওয়ায় খানিকটা তেমনই ইঙ্গিত মিলল। সকালের দিকে তাপমাত্রার পারদ নামল বেশ খানিকটা। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ছুঁল ২০ ডিগ্রি সেলসিয়াস। হালকা শীতের অনুভূতি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আরামদায়ক আবহাওয়া থাকছে না। তীব্র রোদে কিছুটা উষ্ণতাও অনুভূত হবে। আপাতত শুষ্ক আবহাওয়া গোটা রাজ্যজুড়ে। শুক্রবার থেকে জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে হালকা মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অন্যদিকে, উত্তরবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
কলকাতায় মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হাওয়া বইবে। তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে, খুব হালকা শীতের অনুভূতি। কোথাও কোথাও হালকা কুয়াশা। আগামী কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯১ শতাংশ।

Post Views: 280

Continue Reading

Previous: এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ডানকুনিতে
Next: রাজ্যে শুরু বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা, ঘরে ঘরে যাচাই অভিযান মঙ্গলবার থেকে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.