Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবছরের মত ‘টাটা’ দিল বর্ষা ! বঙ্গে এবার শুরু হবে শীতের শিরশিরানি…………

এবছরের মত ‘টাটা’ দিল বর্ষা ! বঙ্গে এবার শুরু হবে শীতের শিরশিরানি…………

Online Desk অক্টোবর 13, 2025
xdr.png

ওঙ্কার ডেস্ক: বেশ কিছু রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে বর্ষা। এবারে পালা পশ্চিমবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, সোমবার থেকেই দুই বঙ্গে কমছে বৃষ্টির দাপট। এবারে এবছরের মত পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে বর্ষা। রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। নতুন করে এ রাজ্যে আর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের উত্তরের কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাওই আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। উল্টে আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। বলা যেতে পারে, যত দিন এগোবে ততই শীতের শিরশিরানি শুরু হবে। এমনিতে অন্যান্য বছর নভেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে বাংলায়। এবার অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকেই লেপ, কম্বল, কাঁথায় মুড়বে রাজ্য।
সোমবার সকালে রোদ উঁকি দিলেও দিনভর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 229

Continue Reading

Previous: দুর্গাপুর ধর্ষণকান্ডে লিখিত অভিযোগ নির্যাতিতার, জানালেন সেদিন ঠিক কি হয়েছিল
Next: পাক-আফগান সংঘর্ষে নিহতদের সংখ্যা প্রকাশ করল ইসলামাবাদ; ভারতের যোগসূত্রের দাবি করলেন মুনির

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.