Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মৎস্যজীবীদের সতর্কবার্তা আবহাওয়া দফতরের, বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলাও

মৎস্যজীবীদের সতর্কবার্তা আবহাওয়া দফতরের, বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলাও

Online Desk জুন 18, 2025
bjkbgjh.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে বাংলায় ঢুকে পড়ল বর্ষা। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এল নির্ধারিত সময়ের ৬ দিন পরে। এদিকে, শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। এটি বুধবার দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র এলাকা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। ১৯ জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস।
বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সুত্রে খবর, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে।

Post Views: 148

Continue Reading

Previous: “পাকিস্তানিয়ো কে কাতিল” ! পাক সেনাপ্রধান মুনিরকে ধিক্কার আমেরিকার পাকিস্তানিদের
Next: বাংলায় আসছেন আমির খান? কবে কোথায় জানেন?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.