Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা; এ শহর জুড়ে যেন শীতেরই মরশুম!

কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা; এ শহর জুড়ে যেন শীতেরই মরশুম!

Online Desk নভেম্বর 18, 2025
ghjh.png

ওঙ্কার ডেস্ক: শহর জুড়ে যেন শীতেরই মরশুম। কুয়াশার চাদরে ঢেকে দিন শুরু হচ্ছে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায়। বিশেষত এই ছবি আরও বেশি প্রগাঢ় হচ্ছে দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে তাপমাত্রা হালকা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণের সব জায়গাতেই। হাড় কাঁপানো শীত এখনো না পড়লেও এই শীতের আমেজে গা। ভাসিয়েছেন সকলেই।
বেশ আরামদায়ক এই মরশুমে হালকা ভিড় জমছে কলকাতার পর্যর্টনকেন্দ্রগুলিতেও। ভিড় জমছে সবজির বাজারগুলিতেও। নানা রকম রং বেরঙের সবজির হাট যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে সবার। যদিও সোমবারই কার্তিক পুজো উপলক্ষে বাজারদর কিছুটা আগুন ছোঁয়া ছিল। তবুও, শীতবিলাসি ভোজনরসিক মানুষ এ বাঁধাকেও উপেক্ষা করতে রাজি। কারণ অনেকের মতে অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতটা একটু আগেই পড়েছে। ফলে স্বাভাবিক ভাবেই এই উপরি পাওনাকে কে-ই বা হাতছাড়া করতে চায় বলুন তো!
যদি উত্তরবঙ্গের দিকে চোখ রাখা যায়, তবে সেখানেও একই দৃশ্য। উত্তরের উত্তরদিকের পাহাড় ভোরবেলা ঠিক করে দেখা যাচ্ছে না, কারণ ভোরবেলা কুয়াশাচ্ছন্ন থাকছে উত্তরবঙ্গ। তবে বেলা বাড়ার সাথে সাথে দৃশ্যমানতা বাড়ছে।
পাশাপশি দুই বঙ্গের কোথাওই বেশকিছুদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

Post Views: 167

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণ : হামাসের অনুকরণে ড্রোন হামলার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা
Next: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার আল ফালহ বিশ্ববিদ্যালয়; উঠে আসছে একাধিক জালায়াতির অভিযোগ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.