ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে পারদ ওঠা-নামা লেগেই রয়েছে, তবে কনকনে শীতের আমেজ দক্ষিণবঙ্গে এবারের মত আর ফিরবে না। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী এক সপ্তাহ হালকা শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণের একাধিক জেলায়। যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
