Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছরের শেষ দিনে জাঁকিয়ে শীত অনুভব করছে রাজ্যবাসী

বছরের শেষ দিনে জাঁকিয়ে শীত অনুভব করছে রাজ্যবাসী

Online Desk ডিসেম্বর 31, 2025
rd.png

ওঙ্কার ডেস্ক: বছরের শেষ দিনে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। কোথাও স্বাভাবিকের চাইতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রী কম, আবার কোথায় তার থেকেও নিচে রয়েছে পারদ। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই ঠাণ্ডার আমেজ বজায় থাকবে। তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে নতুন বছরের শুরুতেই।

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে এই শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। নতুন বছরের শুরু থেকেই শীতের দাপট কমবে দক্ষিণবঙ্গে। আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১লা জানুয়ারির পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে । যদিও তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে কুয়াশার দাপট। বুধবার দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পারদ ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যার ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ দিন সকালের দিকে ঘন কুয়াশার পাশাপাশি কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টি পূর্বাভাসও রয়েছে।

Post Views: 159

Continue Reading

Previous: খালেদার বিদায় সমাবেশে যোগ দিতে চেয়েও মেলেনি অনুমতি, দাবি আওয়ামী লিগের
Next: সস্তা ইস্পাত আমদানিতে লাগাম টানতে পণ্যে শুল্ক আরোপ কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.