Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীতে কাঁপছে দক্ষিণবঙ্গ, তার মধ্যে আবারও পারদ নামার পূর্বাভাস !

শীতে কাঁপছে দক্ষিণবঙ্গ, তার মধ্যে আবারও পারদ নামার পূর্বাভাস !

Online Desk জানুয়ারি 7, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শীতে কাবু হয়ে পড়েছে বঙ্গবাসী। তার উপর আবার তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে কলকাতার তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের দাপট বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপই রাজ্য জুড়ে শীত আরও বাড়ার নেপথ্যে রয়েছে। এছাড়াও জেলায় জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ার পূর্বাভাস হয়েছে।
উত্তরবঙ্গে হাড়হিম করা শীতে জবুথবু উত্তরবঙ্গবাসীও। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গের প্রায় সব জেলার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Post Views: 154

Continue Reading

Previous: জট কাটলো ! ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল
Next: কর্ণাটকে মহিলা বিজেপি কর্মীকে হেনস্থা পুলিশের; ছিঁড়ে ফেলা হল জামা

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.