Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীতের আগমনী সুর: বিদায় নিচ্ছে বর্ষা, নামছে পারদ

শীতের আগমনী সুর: বিদায় নিচ্ছে বর্ষা, নামছে পারদ

Online Desk নভেম্বর 6, 2025
fhjhg.png

বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে। যদিও নিম্নচাপের সামান্য ভ্রূকুটি এখনও চোখে পড়ছে, তবুও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা আর নেই। কলকাতা থেকে উত্তরবঙ্গ—সব জায়গাতেই ধীরে ধীরে নামছে পারদ, কমছে বাতাসে আর্দ্রতা। অর্থাৎ, শীত যে আসন্ন—তা বলাই যায়।

আবহবিদদের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় শহরের দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ নামতে পারে ৫০ শতাংশের নীচে। ফলে ভোরবেলা ও রাতের দিকে হালকা ঠান্ডা আরও স্পষ্টভাবে অনুভূত হবে।

গত বছর শীত কার্যত হতাশ করেছিল বঙ্গবাসীকে। তবে এবারের মরশুমে সেই আক্ষেপ ঘুচবে বলেই আশা করছেন রাজ্যবাসী। ইতিমধ্যেই সকালের হাওয়ায় মিশেছে শিনশিনে ঠান্ডা, রাতেও মিলছে শীতের ইঙ্গিত।

অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের দাপট আগেই শুরু হয়েছে। দার্জিলিংয়ে সপ্তাহের শেষে রাতের পারদ নেমে যেতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। তরাই ও ডুয়ার্সে মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

Post Views: 194

Continue Reading

Previous: বিহারে প্রথম দফার ভোটে ত্রিমুখী লড়াই, ১৮ জেলায় ১২১ আসনে শুরু রাজনৈতিক উত্তাপ
Next: পাকিস্তান মদতপুষ্ট জঙ্গীরা ফের সক্রিয় কাশ্মীরে; পালটা জবাব দিতে তৈরি ভারতীয় সেনা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.