ওঙ্কার ডেস্ক: গোটা দক্ষিণবঙ্গ থেকে এবারের মত পুরোপুরি বিদায় নিতে চলেছে শীত। এখন ভোর ও রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে উত্তরবঙ্গে আবারও ঠান্ডা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
