Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর শেষে জাঁকিয়ে শীতের আমেজ, জেলায় জেলায় কুয়াশার দাপট

বছর শেষে জাঁকিয়ে শীতের আমেজ, জেলায় জেলায় কুয়াশার দাপট

Online Desk ডিসেম্বর 27, 2025
xdv.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যেজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। নতুন বছরের শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। পরবর্তী দু তিন দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
অন্যদিকে, জাঁকিয়ে শীত চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। আগামী দু-তিন দিন একই তাপমাত্রা থাকবে। বর্ষ শেষের বাকি দিনগুলোতে বেশ শীতের পরিস্থিতি তৈরি হবে বলেই অনুমান আবহাওয়া বিশেষজ্ঞদের। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। নতুন বছরের শুরুতে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পাশাপশি উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। শনি ও রবিবার পার্বত্য এলাকা সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে কিছু এলাকায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যাবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নামতে পারে। তবে বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা একই রয়েছে। আগামী দু-তিন দিন একই রকম আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি।

Post Views: 191

Continue Reading

Previous: বাংলাদেশে সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ ! ইউনুসের ‘মুক্তিযুদ্ধ রি-সেট’ প্রকল্পে অন্যতম কার্যক্রম
Next: মাত্র ৩৫ বছরে চলে গেলেন বাগানের লিগ জয়ী প্রাক্তন ফুটবলার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.