ওঙ্কার ডেস্ক: মাঘের শীত বাঘের গায়ে প্রবাদটি এ বছরের জন্য আর প্রযোজ্য হল না। হাওয়া অফিস জানাচ্ছে, এবারের মত রাজ্যে আর জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। তবে এখনই শীত পুরোপুরি বিদায় নেবেনা রাজ্য থেকে। পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
শহর কলকাতায় আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার সহ প্রায় সব জেলাগুলিতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কালিম্পং-এর কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং-এর কিছু অংশে রয়েছে বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।
