Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গরম হচ্ছে তাপমাত্রা! নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যের উপর?

গরম হচ্ছে তাপমাত্রা! নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যের উপর?

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
sg.png

ওঙ্কার ডেস্ক: যাব কি যাব না করেও শেষ পর্যন্ত ছুটির ঘন্টা বাজলো শীতের। চলতি সপ্তাহে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০ ডিগ্রির ঘর। ফলত শীত যে এবার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তা স্পষ্ট। আগামী সপ্তাহের শুরুতে আরও চড়তে পারে পারদ। কলকাতা-সহ দক্ষিণের দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
গতকাল শুক্রবারের তুলনায় আজ, শনিবারের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে উত্তরবঙ্গের উত্তরের জেলায় বজায় থাকবে কুয়াশা। এছাড়া প্রায় সব জেলাতেই সামান্য বাড়বে তাপমাত্রার পারদ।
পাশাপাশি বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি বা দুর্যোগের কোনো আশঙ্কা নেই।

Continue Reading

Previous: গুজরাটে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭
Next: ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ, জানাল মার্কিন সুপ্রিম কোর্ট, ঘুরপথে আরও ১০ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড!

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.