ওঙ্কার ডেস্ক: যত দিন যাচ্ছে আরও জাঁকিয়ে পড়ছে শীত। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে শহর কলকাতা সহ গোটা রাজ্যের। এরই মধ্যে পর পর ৩ দিন কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে।
এখন থেকেই দক্ষিণবঙ্গে উত্তুরে হওয়ার দাপট বাড়বে। তার ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজও বাড়বে বেশ কিছুটা। চলতি সপ্তাহে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আপাতত কয়েকদিন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-এর তাপমাত্রা ইতিমধ্যে নেমে গিয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৭ দিনে তাপমাত্রা আরও কিছুটা কমার পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দাপট লক্ষ্য করা যাবে।
