Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে শীতের ভিলেন পূবালী বাতাস, কবে পড়বে জাঁকিয়া শীত?

দক্ষিণবঙ্গে শীতের ভিলেন পূবালী বাতাস, কবে পড়বে জাঁকিয়া শীত?

Online Desk ডিসেম্বর 17, 2025
fxgb.png

ওঙ্কার ডেস্ক: বর্তমানে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে এসে দাঁড়িয়েছি আমরা। উত্তরবঙ্গে ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গে সেই হাড়কাঁপানো ঠান্ডা নেই। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আপাতত সেইভাবে কমবে না।
পৌষ মাস পড়ে গেলেও এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে শীত পড়েনি। কলকাতায় আপাতত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। নিম্নমুখী হতে পারে রাতের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকে পড়ছে। উত্তুরে হাওয়া ওই পূবালী বাতাসকে বাধা দিতে পারছে না, যার ফলে শীত জাঁকিয়ে পড়ছে না দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি ভাবে না কাটা পর্যন্ত দক্ষিণবঙ্গে আর পারদ নামবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উপকূলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে।
ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বেশ কিছু জেলায়। কুয়াশা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে প্রায় ২০০ মিটার পর্যন্ত। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

Post Views: 265

Continue Reading

Previous: ব্যাঙ্ক ব্যবসায় চিন্তার শেষ নেই
Next: যোগ্য ভোটারদের নাম বাদ যাবে না, প্রয়োজনে হবে দ্বিতীয় শুনানি, প্রতিশ্রুতি সিইও-র

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.