Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধ থেকেই কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ জানাচ্ছে হাওয়া অফিস

বুধ থেকেই কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk আগস্ট 19, 2026
kolkata-rain.jpeg

ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এবার নিম্নচাপ কিছুটা সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বুধবার থেকে কিছুটা কমতে পারে বলে মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে দক্ষিণে বৃষ্টি কমলেও বুধবার থেকে উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে সমুদ্র কিছুটা উত্তাল থাকার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দিনের বিভিন্ন সময়। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বুধবার থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলাগুলিতে জারি হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। এ ছাড়াও কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Post Views: 50

Continue Reading

Previous: কেন্দ্রর খেল পুরস্কারে নেই কোন ক্রিকেটারের নাম
Next: তৃতীয় সন্তানেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের

সম্পর্কিত গল্প

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000366821.jpg

ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.