ওঙ্কার ডেস্ক: তাপমাত্রার পারদ কিছুটা চড়লেও দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত, এমনটাই পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, মকর সংক্রান্তি থেকেই ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া। নামবে পারদও। কলকাতার তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
তাপমাত্রা কমার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে কুয়াশার দাপট। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভবনা রয়েছে। আগামী ৫ দিনে কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।।
