Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়দিনে কেমন শীত পড়বে দক্ষিণবঙ্গে! কি বলছে হাওয়া অফিস জেনে নিন…

বড়দিনে কেমন শীত পড়বে দক্ষিণবঙ্গে! কি বলছে হাওয়া অফিস জেনে নিন…

Online Desk ডিসেম্বর 24, 2025
dgfr.png

ওঙ্কার ডেস্ক: বড়দিনের আগে দক্ষিণবঙ্গে নিম্নমুখী পারদ। ডিসেম্বরের শেষের দিকে এসে ভালোই শীত অনুভব করছে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, ২৫ ডিসেম্বরের আগে শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, গত কয়েকদিন শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে এখন সেই ঝঞ্ঝা কেটে গিয়েছে। ফলত ঠান্ডা বাড়ছে দক্ষিণবঙ্গে। এখন বেশ কয়েকদিন এইরকমই আবহাওয়া বজায় থাকবে রাজ্যজুড়ে। ২৭শে ডিসেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ বড়দিনেও শীতের আমেজ উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গবাসী।
সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার থাকবে আবহাওয়া বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাতদিনে। আপাতত শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই। আবার কোথাও কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা বেশ খানিকটা নেমেও যেতে পারে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

Post Views: 289

Continue Reading

Previous: বড়দিনে পার্কস্ট্রিটে বাড়তি সতর্কতা, যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করল কলকাতা পুলিশ
Next: এক ফ্রেমে বিজয়-ললিত; লন্ডনে পার্টিরত অবস্থায় বললেন, ‘আমরা দেশের সবথেকে বড় পলাতক’

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.