Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়বে আরও গরম, হবে মাঝে বৃষ্টিও, হাওয়াবিদরা দিচ্ছেন এমনই পত্র, তাই রাস্তায় বেরোলে ভুলবেন না, নিতে আপনার ছত্র

বাড়বে আরও গরম, হবে মাঝে বৃষ্টিও, হাওয়াবিদরা দিচ্ছেন এমনই পত্র, তাই রাস্তায় বেরোলে ভুলবেন না, নিতে আপনার ছত্র

Online Desk এপ্রিল 20, 2026
fgyh.png

দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী, কলকাতা: মাঝে আর মাত্র দুটো দিন বাকি, প্রথম দফার নির্বাচনের। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই কার্যত রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। এ প্রস্তুতি যেন যে কোনো উৎসবের প্রস্তুতিকেও হার মানাবে। এই ভোট উৎসবের প্রথম দিন আবহাওয়া কেমন থাকবে? হাতে নিয়ে যাওয়া ছত্রটি ঠিক কি থেকে রক্ষা করবে আপনাকে? বৃষ্টির জল নাকি প্রখর রোদ? তা জানতে গেলে তো অবশ্যই আপনাকে এক ঝলকে পড়ে নিতেই হবে আবহাওয়ার আপডেটটা।
প্রথমে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস…
আজ অর্থাৎ সোমবার, ব্যস্ততম সপ্তাহের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের বেলা ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০-৪১ ডিগ্রির ঘর। আর তাপমাত্রার দোসর আর্দ্রতা তো রয়েছেই। তবে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তাতে স্বস্তি মিলবে কিনা, তা কিন্তু অনিশ্চিত।
পাখির চোখ নির্বাচনের দিন আবহাওয়া কেমন থাকবে? কারণ দক্ষিণেরও বেশ কিছু জেলায় রয়েছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের নির্বাচন।
আবহাওয়াবিদেরা বলছেন ওইদিন পশ্চিমের বেশ কিছু জেলায় অস্বস্তিকর গরমের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এবার বাংলার উত্তরের আবহাওয়ার উত্তর কি, চলুন জেনে নিই, এবিষয়ে কি বলছেন আবহাওয়াবিদরা…
উত্তরেও আগামী দুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, দুই দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৩, ২৪ তারিখ উত্তরবঙ্গের উত্তরের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
তবে বোঝাই যাচ্ছে, উত্তরবঙ্গবাসীদের ক্ষেত্রে ছত্রটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ! আর দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতেও রোদ- বৃষ্টি দুইয়ের হাত থেকেই বাঁচতে ওই ছাতা মহারাজকে সঙ্গী করতেই হবে।

Post Views: 107

Continue Reading

Previous: যোগীরাজ্যে ফের ‘বুলডোজার অ্যাকশন’ গুড়িয়ে দেওয়া হল মসজিদ সহ বিশাল মিনার !
Next: শহরে ইডি তল্লাশিতে মানি লন্ডারিং মামলার গ্রেফতার জয় ককামাদার, নজরে সোনা পাপ্পু

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.