ওঙ্কার ডেস্ক: গতবছর বৃষ্টি আর নিম্নচাপের জেরে রাজ্যবাসী কার্যত চাপে পড়ে গিয়েছিল। সব ঋতুতেই কমন অপশন ছিল বৃষ্টি। এবারেও শীত বিদায় নিতে না নিতেই নিম্নচাপের ভ্রুকুটির খবর দিল হাওয়া অফিস।
ফের একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির ফলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিম্নচাপটি গঠিত হতে পারে।
যার জেরে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আকাশের মুখ ভার। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে।
অপরদিকে নিম্নচাপের ফলে রাজ্যের কোথাও আগামী ৭ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
এবার হতাশার খবর শীতপ্রেমীদের জন্য। চলতি সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাড়বে রোদের তেজও।
তবে আজ সারাদিন রোদ আর মেঘের এক লুকোচুরি খেলা চলবে।
