Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টি, এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টি, এরই মধ্যে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

Online Desk মে 26, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে জুড়ে চলছে ঝড়-বৃষ্টি। এরই মধ্যে আবার নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরেই আগামী বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
বুধবারের পর বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত।

Post Views: 340

Continue Reading

Previous: মাসীর মুখে মায়ের গল্প
Next: বৈঠকে যোগ দিতে বিকাশ ভবনে পৌঁছলেন যোগ্য চাকরিহারাদের ছয় প্রতিনিধি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.