Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীত বিদায়! কবে থেকে বাড়বে রাজ্যের তাপমাত্রা?

শীত বিদায়! কবে থেকে বাড়বে রাজ্যের তাপমাত্রা?

Online Desk জানুয়ারি 18, 2026
weather.png

ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল গোটা রাজ্যের তাপমাত্রা বাড়ার। সেই মতোই সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের। তবে তার আগে রবিবার স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা।
রাজ্য জুড়ে কমছে শীতের দাপট। হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ চড়বে রাজ্যের প্রায় সব জেলাতেই। এবারের মত রাজ্যের আর কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়ছে রাজ্যজুড়ে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস। কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 213

Continue Reading

Previous: তৃণমূল সাংসদের বাবার স্মৃতিচারণায় উচ্ছ্বসিত মোদীর সভা ! পরিমিত প্রতিক্রিয়া সুখেন্দুশেখর রায়ের
Next: খামেনেইয়ের পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প, সুর বদলে বললেন, নতুন নেতৃত্বের সময় এসেছে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.