Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়দিনে শীতের আমেজে মজেছে বঙ্গবাসী

বড়দিনে শীতের আমেজে মজেছে বঙ্গবাসী

Online Desk ডিসেম্বর 25, 2025
vc.png

ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনে জমিয়ে ঠান্ডা পড়ার কথা ছিল উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও। আর সেই মতোই ২৫শে ডিসেম্বরে শীতের আমেজ ভালই অনুভব করছে বঙ্গবাসী।
এ বছর ডিসেম্বর মাস পরে গেলেও শীত অনুভূত হচ্ছিল না দক্ষিণবঙ্গে। শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা। তবে এবার ঝঞ্ঝা কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া অবাধে ঢুকতে পারছে দক্ষিণবঙ্গে। আর সেই কারণেই উত্তুরে হওয়ার জেরে বড়দিন থেকেই শীত আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২- ১৩ ডিগ্রিতে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ – ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে।বড়দিনের দিন কলকাতার দিনের তাপমাত্রা থাকবে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শীতে কাবু উত্তরবঙ্গও। উত্তুরে হাওয়ার প্রভাবে শীত আরও জাঁকিয়ে পড়ছে। তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী ২দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং সহ পাহাড়ি এলাকা গুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Post Views: 107

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গের হাতে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা
Next: ইনকিলাব মঞ্চ পদত্যাগের দাবি জানিয়েছিল, এবার নিজেই পদত্যাগ করলেন ইউনূসের বিশেষ সহকারী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.