ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিনে অনেকটাই বেড়েছে রাজ্যের তাপমাত্রা। আগামী কয়েক দিনে পারদ উর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবারের মত রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত।
হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, সোমবার থেকে তাপমাত্রা বাড়ার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা।
আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রা বাড়ছে রাজ্যের বলেও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। এসবের জেরে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা বাড়ছে। কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা পরিবর্তন হলেও উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই ।
