Skip to content
মে 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৪ঠা মে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

৪ঠা মে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Online Desk মে 3, 2026
wea.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে লাগাতার ঝড়-বৃষ্টি চলছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাত চলবে। ৪ঠা মে ভোটগণনার দিনেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। সোমবারেও লাগাতার ঝড়-বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। বৃষ্টির কারণে কলকাতায় কমলা সতর্কতা জারি হয়েছে। পশ্চিমবঙ্গের উপরের দিকে হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ছাড়াও পশ্চিমবঙ্গ, অসমের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। সমুদ্র উত্তাল থাকার কারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। এছাড়া উত্তরের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। ৭ মে পর্যন্ত দুর্যোগের পূর্বাভাসের কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফরের তরফে।

Post Views: 94

Continue Reading

Previous: দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৯; একই পরিবারের একাধিক সদস্যের করুণ পরিণতি
Next: ফলতায় সব বুথে পুনর্নির্বাচনের নির্দেশ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
Untitled.png

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026
indias-first-hydrogen-powered-train-successfully-completed-its-trial-run-in-haryanas-jind-coverin-021834109-16x9_0.jpg

হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ রেলযাত্রায় নয়া পদক্ষেপ ভারতের

Online Desk মে 3, 2026

You may have missed

gulfnews_2025-06-18_ccnlxn53_Stock-Indian-Rupee-3.png

দুবাই থেকে গ্রেপ্তার কলকাতার ব্যবসায়ী, ২,৬৭২ কোটির ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সিবিআইয়ের বড় সাফল্য

Online Desk মে 3, 2026
Untitled.png

রবিবাসরীয় দিনে বিধানগরে ফের স্ট্রংরুম সংঘাত! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

Online Desk মে 3, 2026
indias-first-hydrogen-powered-train-successfully-completed-its-trial-run-in-haryanas-jind-coverin-021834109-16x9_0.jpg

হরিয়ানায় দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, সবুজ রেলযাত্রায় নয়া পদক্ষেপ ভারতের

Online Desk মে 3, 2026
HGXc-i0aAAAj45c.jpg

সংঘাত না কূটনীতি, সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে; আমেরিকাকে কড়া বার্তা ইরানের

Online Desk মে 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.