Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’

Online Desk নভেম্বর 30, 2025
XSVFDSVGF.jpg

ওঙ্কার ডেস্ক: এবছর নভেম্বরের শুরু থেকেই হালকা শীত উপভোগ করছিল দক্ষিণবঙ্গবাসী। অনেকেরই ধারণা হয়েছিল এই বছর তাড়াতাড়ি জাঁকিয়ে পড়তে চলেছে শীত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আবারও এই ঠাণ্ডা হাওয়ায় ভাগ বসাতে চলেছে ঝোড়ো হাওয়া। তামিলনাড়ু, পুদুচেরী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া। যদিও তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি না পড়লেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। আগামী দু-তিন দিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না বঙ্গে। তার পরে ধীরে ধীরে বাড়বে ঠান্ডা।
অন্যদিকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় নেমেছে ১৭.৪ ডিগ্রি। পাশাপাশি ঠান্ডায় কাঁপছে পাহাড়। পার্বত্য দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Post Views: 113

Continue Reading

Previous: ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি–ঝড়; ৫৪ টি ফ্লাইট বাতিল চেন্নাইয়ে
Next: এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় বাড়াল কমিশন, পিছালো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.