Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা, ভিজবে কোন কোন জেলা? জেনে নিন…

দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা, ভিজবে কোন কোন জেলা? জেনে নিন…

Online Desk জুন 24, 2026
dgvf.png

ওঙ্কার ডেস্ক: উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলের পর বুধেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার দিনভর দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এই সব জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
তবে বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রির আশেপাশে।
বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 92

Continue Reading

Previous: মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন, জোরে গান-বাজনা, তরজা উচ্চতা নিয়ে নিয়ম বেঁধে দিল লালবাজার
Next: ছত্তিসগড়ে খননে উঠে এল পাঁচ হিরে; মোট ১.২২ ক্যারেটের হিরে আবিষ্কারে উচ্ছ্বাসিত খনিজ বিশেষজ্ঞরা

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.