Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা কি জানাচ্ছে হাওয়া অফিস ?

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা কি জানাচ্ছে হাওয়া অফিস ?

Online Desk মার্চ 30, 2026
dwasadc.png

ওঙ্কার ডেস্ক: সোমবার থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিমাণ কমার কথা জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার কারণে এদিন পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কলকাতার বিভিন্ন জায়গায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলায়। বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

Post Views: 148

Continue Reading

Previous: খার্গ দখল করেই যুদ্ধের ইতি টানবেন ট্রাম্প; হুশিয়ারি দিলেন তেহরানকে
Next: ‘আমার পশ্চাৎ-এ চুমু খেতে হবে’, সৌদির রাজকুমারকে ভরা সভায় অপমান ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.