ওঙ্কার ডেস্ক: গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তিও। এরই মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞদের জানিয়েছেন, আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে। তবে বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢোকার সময় এখনও না আসায় রাজ্যে কবে বর্ষা ঢুকবে তা এখনও স্পষ্ট নয়।
তবে দক্ষিণবঙ্গে এখন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায়। বজায় থাকবে গরম ও অস্বস্তিকর পরিবেশ।
উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তরফে।